দিনাজপুরের খানসামা উপজেলার করলাক্ষেত থেকে অলোকা রায় (৪৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী অনিল চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।
খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের খলিফাপাড়ার একটি করলার ক্ষেত থেকে গতকাল শনিবার সকাল ১০টায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ও আটক স্বামী ওই ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা। খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, নিহতের বাবা-মা ও এলাকাবাসী জানিয়েছেন, ওই গৃহবধূকে স্বামী অনিল প্রায়ই শারীরিক নির্যাতন করত।
