সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না : আব্বাস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:০৭ পিএম

বর্তমান সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার।

গতকাল শুক্রবার বেলা ৩টায় বরিশাল নগরের জিলা স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল আলম, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফারহান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোনায়েম মুন্নাসহ বিভাগের অন্যান্য জেলার নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত