পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন পোলার্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ পিএম

পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড। তার অনুপস্থিতে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান এবং ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন শাই হোপ।

গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পোলার্ড। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে পোলার্ডের পরিবর্তে উইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে যোগ করা হয়েছে অভিজ্ঞ প্রার্থী ডেভন টমাসকে। আর টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে অলরাউন্ডার রভমেন পাওয়েলকে।

আশা করা হচ্ছে, ত্রিনিদাদে পুনর্বাসনে যাচ্ছেন পোলার্ড। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত তিনি।

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজ। ১৩-২২ ডিসেম্বর পর্যন্ত হবে এই দুই সিরিজের সব ম্যাচ হবে করাচি জাতীয় স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শামার ব্র্যকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপস, রেয়মন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, আকিল হোসেইন, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত