সিলেটে সেনাপ্রধান

সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখতে চাই

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ এএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশে-বিদেশে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম। সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কথা উল্লেখ করে সেনাপ্রধান আরও বলেন, ‘সেনাবাহিনীকে আমি গর্বের জায়গায় দেখতে চাই’। গতকাল রবিবার সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির জনকের এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে বলেও মন্তব্য করেন তিনি। সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবে, এমনটাই জানান সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত