পরকীয়ার হাতছানি এড়িয়ে চলুন সিংহ, অর্থোপার্জন বৃদ্ধি পাবে ধনুর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:০১ এএম

মেষ : যাক দুর্ভাবনা কেটে এবার সুখের সময়। কর্মক্ষেত্রে পদন্নোতির সমূহ সম্ভাবনা। নেই নিজ যোগ্যতায় পদোন্নতি হবে।

বৃষ : এ-সপ্তাহটা নির্ভাবনায় অতিবাহিত হবে। সৎভাবে নিজেকে মেলে ধরুন সফল হবেন।

মিথুন : এ-সপ্তাহে জাতক ঠগবাজের হাতে পড়বেন। নকল ভোটার আইডির খপ্পরে পড়ে লোকসান হতে পারেন।

কর্কট : এ-সপ্তাহটা বিব্রতকর হবে। জাতক ভুল রূপে চিহ্নিত হবেন। রবিগ্রহের সাহায্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য যে, জাতকের জীবনে বামার প্রভাব পড়বে। পারিবারিক শান্তি রক্ষার্থে পরকীয়ার হাতছানি এড়িয়ে চলুন।

কন্যা : শিল্প-সাহিত্যের ক্ষেত্রে জাতকের সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।

তুলা : চিত্রা নক্ষত্রের কারণে এ-সপ্তাহে জাতক ব্রণাদি রোগ আক্রান্ত হতে পারেন। তবে গবাদি পশু লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক : ভগবান পরাশরের মতে বৃশ্চিকরাশি রাহুর তুঙ্গে বা উচ্চাসনে অবস্থান করছে, ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারেন।

ধনু : ধনুরাশি কেতুর মূলত্রিকোনাস্থানে অবস্থান করবে। ফলে এই জাতকের রোগ বালাই দূর হবে। অর্থোপার্জন বৃদ্ধি পাবে।

মকর : যুবক-যুবতীরা, চন্দ্রের দ্রেক্কাণের প্রভাবে মিত্রজনের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন। একটু বুদ্ধি করে চললে আপনার যুক্তি গৃহীত হবে।

কুম্ভ : স্বামী-স্ত্রীর মধ্যে নাক্ষত্রিক দশাপদ্ধতির ব্যবহারে জানা যায় যে, মধ্যরাত্রির পর সকাল পর্যন্ত শুভ সময়। এ সময়ের মিলনে সন্তান লাভ হয়।

মীন : জাতকের আয়াধিপতির অবস্থানের ফলে দূরের যাত্রা শুভ। নিকট আত্মীয়ের পরিত্যক্ত সম্পত্তি লাভ হওয়ার সমূহসম্ভাবনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত