আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামীকাল রবিবার। সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত দেশি-বিদেশি গবেষকদের ১০২টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলন উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকারও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সম্মেলনে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস উল আলমকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
