ট্রেনে কাটা পড়ে ৪ মৃত্যু

নিহতদের স্বজনদের চাকরির আশ্বাস রেলমন্ত্রীর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০২:১৩ এএম

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া ও বউবাজার গ্রামে গিয়ে নিহতদের দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিহত তিন শিশুর বাবা রেজওয়ান এবং তিন শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানো যুবক শামীমের স্ত্রী সুমাইয়া আকতারকে রেলওয়েতে চাকরির আশ্বাস দেন মন্ত্রী।

পরে বউবাজারে আয়োজিত সংক্ষিপ্ত শোকসভায় বক্তৃতাকালে নুরুল ইসলাম সুজন বলেন, ‘এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রেল মন্ত্রণালয়ের আমরা সবাই শোকাহত। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। অবুঝ তিন শিশুর মৃত্যু ও তাদের বাঁচাতে সালমান ফারাসি শামীম হোসেন নামের যে যুবকটি এগিয়ে গিয়ে নিজের জীবন দিয়েছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত