ক্যাটরিনাকে কোটি টাকার উপহার দিয়েছেন সাবেক দুই প্রেমিক!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

সলমান খান এবং রণবীর কাপুর। দুজনেই তাঁর প্রাক্তন। তাঁরা ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত টিনসেল টাউনে সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা।

শোনা যাচ্ছে সালমান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনাকে।

আর রনবীর কাপুর দিয়েছেন ২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস।

এছাড়া আলিয়া ভাট, শাহরুখ খান এবং হৃতিক রোশনও উপহার পাঠিয়েছেন।

রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধী উপহার দিয়েছেন তিনি।

এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসেবী! তিনি নাকি নব দম্পতিকে বিয়েতে মাত্র দেড় লাখ রুপির পেইন্টিং উপহার দিয়েছেন।

ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় লাখ তিনেকের BMW G310R উপহার দিয়েছেন তিনি।

সূত্রঃ টাইমস অফ ইণ্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত