বুকে ব্যথা ছিল ওবায়দুল কাদেরের: অধ্যাপক শারফুদ্দিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলেও পরে তার ব্যাথা কমে যায়। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে থাকতে হচ্ছে।

মঙ্গলবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ এ কথা জানা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাকে হাসপাতালে থাকতে হবে।

সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই ব্যথা কমে গেছে। তার অক্সিজেন স্যাচুরেশনও ভালো।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।

আরও পড়ুন...  অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি ওবায়দুল কাদের

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত