সিংগাইরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম, মানিকগঞ্জ সদরের পৌর মেয়র রমজান আলী এবং সিংগাইরের পৌর মেয়র আবু নইম মোহাম্মদ বাশার।

উল্লেখ্য গত ১১ নভেম্বর সিংগাইর উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে  ১০জন এবং ১জন বিন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২জন এবং ১জন বিএনপি রাজনীতির সাথে জড়িত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত