আজ সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৮ম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০১:৪০ এএম

বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সহধর্মিণী এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আজ বিকেলে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। 

১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের অত্যন্ত সংকটময় মুহূর্তে ১৯৭৭ সালে আহ্বায়ক হিসেবে দলের হাল ধরেছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দীন। সে সময় বলিষ্ঠ ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত রেখেছিলেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরলে তার হাতে দলের নেতৃত্ব তুলে দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত