‘লাল মোরগের ঝুঁটি’ নিয়ে খুলনা যাচ্ছেন আতিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর মুক্তি পায় নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। সরকারি অনুদানের ছবিটি ইতিমধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।

ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রামে প্রদর্শিত হওয়া ছবিটি তৃতীয় সপ্তাহ থেকে দেখার সুযোগ পাচ্ছে খুলনার দর্শকেরা।

নির্মাতা আতিক জানান, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনার শংখ সিনেমা হলে প্রদর্শিত হবে ‘লাল মোরগের ঝুঁটি’। এ উপলক্ষে তিনি মুক্তির আগের দিন অর্থাৎ. ২৩ ডিসেম্বর যাচ্ছেন খুলনায়, থাকছেন ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় দর্শকদের সঙ্গে আড্ডাও দেবেন।

‘লাল মোরগের ঝুঁটি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল প্রমুখ।

বর্তমানে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে দেখা যাবে ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত