টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পৌর এলাকায়।
সোমবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার বাক্কা মিয়ার ছেলে অনিক (১৮) পাশের বাড়ির ওই শিশুকে (১১) বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে মির্জাপুর থানায় অবহিত করে। অনিক এর আগেও ওই পাড়ায় এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ওই শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
