মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে।
বৃষ : জাতকের ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হোন। আবেগ নয় বুদ্ধি চাই।
মিথুন : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে।
কর্কট : সন্তানের সফলতা আপনকে গর্বিত করবে। তবে অহংকার পরিত্যাজ্য। আজ আপনার দূরের যাত্রা শুভ।
সিংহ : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সাবধান হোন।
কন্যা : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবে। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।
তুলা : বহুদিনের বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন।
বৃশ্চিক : পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন।
ধনু : আর্থিক কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্য পাবেন। বিদেশযাত্রা শুভো হোক।
মকর : সপ্তাহব্যাপী মকর জাতকের শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে সফলতার যোগ রয়েছে। অযাচিতরূপে অর্থলাভের সুযোগ আসবে।
কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। আকাঙক্ষার ফল দেরিতে পেলেও প্রচুর আনন্দদায়ক।
মীন : টাকাপয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। নিকটজনের কাছ থেকে প্রতারিত হতে পারেন।
