সিঙ্গাপুরে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিঙ্গাপুরে সাবসিডিয়ারি কোম্পানি স্থাপনের পাশাপাশি মেজর পেমেন্ট ইনস্টিটিউশন লাইসেন্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংক এবং মনিটরি অথরিটি অব সিঙ্গাপুরের (এমএএস) অনুমোদন পেলেই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি করবে সিটি ব্যাংক।
ব্যাংকটি এখানে ২০ লাখ সিঙ্গাপুর ডলার ইনজেক্ট করবে। বাংলাদেশ বাউন্ট রেমিট্যান্সের ওপর নতুন সাবসিডিয়ারির প্রাথমিক লক্ষ্য হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
