গফরগাঁওয়ে হত্যা মামলায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১:২৮ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন পাঁচবাগ ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রফিউল আলম ছিদ্দিকী জিতুকে (৩০) গ্রেপ্তার করেছে পাগলা থানা-পুলিশ।

মঙ্গলবার রাতে নলচিড়া এলাকায় তার মোরগ মার্কায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের প্রবাসী সবুজ হত্যা মামলার প্রধান আসামি।

পাগলা থানার ওসি মো. রাসেদুজ্জামান বলেন, জিতু প্রবাসী সবুজ হত্যা মামলার প্রধান আসামি। গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত