নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে মাথার উপর শাবল পড়ে পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উত্তর চাষাঢ়ার তোতা মিয়ার মালিকানাধীন ভবনের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জাহানারা বেগম (৫৩)। তিনি নগরীর খানপুর এলাকায় বাস করতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান জানান, বুধবার সকালে ওই নারী ভবনটির নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে ভবনের উপর থেকে লোহার শাবল মাথার উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
