ইসলামিক ফাইন্যান্স লিমিটেড

মনজুর লিয়াকতকে এমডি করতে আপত্তি বিবির

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২:৩০ এএম

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের বিষয়ে চৌধুরী মনজুর লিয়াকতকে অনাপত্তি দেয়নি বাংলাদেশ ব্যাংক (বিবি)। একই সঙ্গে স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগের জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ-সংক্রান্ত আবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি ও এর আমানতকারীদের স্বার্থে এমন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

গত মঙ্গলবার এ-সংক্রান্ত পরামর্শ দিয়ে একটি চিঠি ইসলামিক ফাইন্যান্সের প্রধান কার্যালয় বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘আপনাদের আবেদন পর্যালোচনান্তে প্রতিষ্ঠান এবং এর আমানতকারীদের স্বার্থে চৌধুরী মনজুর লিয়াকতকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের অনাপত্তি দেওয়া গেল না। এ পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে একজন স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য আপনাদের পরামর্শ প্রদান করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত