বৃহত্তর ময়মনসিংহ সমিতি: সভাপতি আবুল কালাম আজাদ, মহাসচিব হারুন অর রশিদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

তৃতীয়বারের মতো বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ও হারুন অর রশিদ।

শুক্রবার দুপুরে মিরপুরের বৃহত্তর ময়মনসিংহ ভবনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২২ ও ২৩ সালের জন্য নতুন নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।

দ্বিবার্ষিক সভায় তৃতীয়বারের মতো বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মহাসচিব হিসেবে ডিএমপির যুগ্ম-কমিশনার ডিবি উত্তর হারুন-অর-রশিদ নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক সচিব সাজ্জাদুল হাসান- নেত্রকোনা, সহসভাপতি সাবেক সচিব আবদুল মান্নান- কিশোরগঞ্জ, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান- জামালপুর, মফিজুর রহমান বাবুল, জাকির হোসেন ও পদাধিকারবলে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সিনে জামালী, অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সালাউদ্দিন হুমায়ুন, সাবেক সচিব ইব্রাহিম খান, মতিউর রহমান প্রমুখ।

যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবসহ অন্যান্য ১৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। 

সম্মেলনে মহাসচিব হারুন অর রশিদ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এ সময় তিনি গত দুই বছরের বিশেষ করে করোনাকালীন সময়ে সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সমিতির সদস্যদের প্রশিক্ষণ, বিনোদন, আর্থসামাজিক সহায়তার তথ্য তুলে ধরে বলেন, আগামী দিনেও বৃহত্তর ময়মনসিংহ উন্নয়নের সমিতি ভূমিকা পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত