মাশরাফী তামিম মাহমুদউল্লাহ এখনো দল পাননি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

অবাক লাগলেও সত্যি আসন্ন বিপিএলে এখনো দলের অপেক্ষায় মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আইকন ক্রিকেটার না থাকায় ২৭ ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফটের আগে প্রত্যেক দল একজন দেশি ও তিনজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারছে। এই সুযোগে সাকিবকে নিয়েছে বরিশাল, নাসুমকে চট্টগ্রাম, কুমিল্লা মোস্তাফিজুর, ঢাকা সৌম্য সরকার, সিলেট তাসকিন আর মুশফিকুর খুলনায়। কিন্তু এই ছয় দলের কেউই দেশের শীর্ষ তিন ক্রিকেটারকে অটো চয়েজে নেয়নি। বিপিএল ড্রাফটে ৭০ লাখ ক্যাটাগরিতে আছেন তারা তিনজনই। কোনো দল তাদের নিলে ওই ক্যাটাগরি থেকেই নেবে নয়ত দল পাবেন না তারা। মাশরাফী ও তামিম দীর্ঘদিন খেলার বাইরে বা টি-টোয়েন্টির বাইরে আছেন। তাদের দল না পাওয়ার ব্যাখ্যা থাকলেও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর এখনো দল না পাওয়াটা বিস্ময়ই বটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত