মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৬ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদীঘি গ্রামে এক আত্মীয়ের বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার মোহাম্মদ অনিক (১৯) উপজেলার পোস্টকামুরী দক্ষিণপাড়া গ্রামের আবু বাক্কারের ছেলে এবং পেশায় শ্রমিক। জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে তার বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত