নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:২১ পিএম

নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেজবাহ উদ্দিন (৬৫) নামের একজন মারা যান। আর রবিবার রাতে সাব্বির নামের এক শিশু মারা যায়।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটে আটকে থাকা বাসে একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ২০ থেকে ২৫ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আহত অবস্থায় মেজবাহ উদ্দিনকে গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাতটায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত