শেরপুরের নকলায় রাস্তার পাশে গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলো মুনসুর আলী (৪০), আশিক মিয়া (২৫) ও আমির হোসেন (৩৫)। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত ব্যক্তির নাম মুনছুর আলী ফকির (৩৬)। সিআইডি জানিয়েছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেড়ে খুন হন মুনছুর। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
×
