হবিগঞ্জে বিএনপির সমাবেশে ‘হামলার ঘটনায়’ আদালতে মামলা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০২:০৬ পিএম

হবিগঞ্জে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেছেন।

মামলায় পুলিশ সুপার, ওসি (সদর), ওসি (তদন্ত), ওসি (ডিবি)সহ পুলিশের ৫৪ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে আবেদনটি করেন তিনি। এ বিষয়ে আদালত বিকেলে আদেশ দেবেন বলে জানা গেছে।

হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলীর কাছে জানতে চাইলে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

কে মামলা করলো, কোন কারণে করলো তাও জানা নেই বলে জানান এসপি মুরাদ আলী।

 গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পাঁচ বিভাগের পাঁচ জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে দলটি।

এর মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে হবিগঞ্জের সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই সংঘর্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত