গুলিস্তানে দুর্ঘটনায় নিহত ২: এএসআই চালাচ্ছিলেন বাস

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:১০ এএম

রাজধানীর গুলিস্তানে দুজনকে চাপা দেওয়া বাসটি এএসআই এমাদুলই হক চালাচ্ছিলেন বলে জানা গেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সালাউদ্দিন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে এএসআই এমাদুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশে শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির একটি বাসের চাপায় দুজন নিহত হন।

এএসআই এমাদুল সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এবং এ মুহূর্তে তিনি পল্টন থানার হেফাজতে আছেন বলে জানান ওসি।

নিহত দুজন হলেন শুক্কুর মাহমুদ রুবেল (৫৮) ও রাইসুল কবির তুষার (৩৫)। শুক্কুর মাহমুদ রুবেল যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং রাইসুল কবির তুষার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত