কনওয়ের সেঞ্চুরির চাপ সামলে স্বস্তিতে দিন পার বাংলাদেশের

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

নতুন বছরের প্রথম দিন লড়াইটা সমানে সমান হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের। ছন্নছাড়া শুরুর পর শেষদিকে ঘুরে দাঁড়িয়ে স্বস্তিতে দিন পার করেছে সফরকারীরা। 

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে কিউইদের ২৫৮ রানের বিপরীতে ৫ উইকেট পেয়েছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেঞ্চুরিতে নতুন বছরকে স্বাগত জানান ডেভন কনওয়ে। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

৩০ বছর বয়সী ব্যাটার বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হককে নতুন বর্ষের ‘উপহার’ হিসেবে দেন নিজের উইকেট। চতুর্থ উইকেট হিসেবে ফেরার আগে ২২৭ বলে ১৬ চার ও ১ ছয়ে করেন ১২২ রান।

তার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রস টেলরকে (৩১) নিজের দ্বিতীয় শিকার বানান শরীফুল ইসলাম। এর আগে ইনিংসের শুরুতে কিউই অধিনায়ক-ওপেনার টম ব্লান্ডেলকে (১) ফিরিয়ে স্বাগতিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন টাইগার পেসার।

তবে কনওয়েকে নিয়ে সেই চাপ দারুণভাবে সামাল দেন আরেক ওপেনার উইল ইয়ং। এই জুটি ভাঙে দলীয় ১৩৯ রানে। ততক্ষণে ফিফটি তুলে নেন ইয়ং। কিউই ওপেনার রান আউট হওয়ার আগে ১৩৫ বলে ৬ চারে করেন ৫২ রান।

দিনের শেষ উইকেট টম ব্লান্ডেলকে (১১) বোল্ড করেন এবাদত হোসেন। কিউই উইকেটরক্ষক ফেরার সঙ্গে সঙ্গে ৮৭.৩ ওভারে প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হেনরি নিকোলস (৩২)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত