আপিল বিভাগের আদেশ

জাপান থেকে আসা দুই শিশুকে মা পাবেন ২৩ জানুয়ারি পর্যন্ত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:২৯ এএম

জাপান থেকে বাবার সঙ্গে আসা দুই শিশু আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে থাকবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ নির্ধারিত সময়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দিয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত শুনানি মুলতবি করেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগ এক আদেশে ৩ জানুয়ারি (গতকাল) পর্যন্ত মা নাকানো এরিকোর কাছে শিশুরা থাকবে বলে আদেশ দেয়। একই সঙ্গে শিশুদের বাবা ইমরান শরীফ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোনো সময় শিশুদের সান্নিধ্য পাবেন বলে আদেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানিতে আসে।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত