এক্সিম ব্যাংকের এএমডি আব্দুল বারী ও হুমায়ুন কবীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন শাহ্ মো. আব্দুল  বারী ও মো. হুমায়ুন কবীর। আব্দুল বারী এর আগে একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শাহ্ মো. আব্দুল বারী ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।

আর হুমায়ুন কবীর একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। মো. হুমায়ুন কবীর ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগদান করেন। এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সেরা পারফরমার হিসেবে পর পর ৩ বছর স্বর্ণপদকে ভূষিত হন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত