মেষ : স্বামীর কোনো নিকটাত্মীয়ের দুষ্টু প্ররোচনায় স্ত্রী হেনস্তা হবেন। সরকারি উচ্চ কর্মকর্তার সহযোগিতায় এ যাত্রা রক্ষা পাবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত সহায়-সম্পত্তির সুরাহার সুযোগ পেতে পারেন। উকিল বন্ধুর সহযোগিতা পাবেন।
মিথুন : শুক্লপক্ষে চন্দ্রের হোরায় জন্মলগ্নের ফলে স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দেবে। কালো জাদুটোনার কারণে জিনের প্রভাব পড়তে পারে।
কর্কট : বিংশোত্তরীয় মতে, এ সপ্তাহে জাতক শকড ও সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। দূরের যাত্রায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ : শিল্পকারখানায় যারা নেতৃত্বদান করেন তাদের অন্দরমহলের কোন্দলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে। এ সপ্তাহে কোনো চুক্তি না করায়ই শ্রেয়।
কন্যা : জাতক হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে পরস্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হয়ে পড়বেন যা অবশ্য পরিত্যাজ্য।
তুলা : কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে ভুলের মাশুল দিতে হতে পারে। আপনার গোপন ব্যবসায়িক পদ্ধতি কারও কাছে প্রকাশ করবেন না।
বৃশ্চিক : কুম্ভ ও মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন সুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। পৈতৃক জমিসংক্রান্ত সমস্যার সমাধান হবে।
ধনু : কেতুগ্রহের প্রভাবে পুত্রের সঙ্গে পিতা-মাতার কলহের কারণে বৃদ্ধাশ্রমে স্থান হবে। সামাজিক রূপে পুত্রের বিড়ম্বনার কারণ হতে পারে।
মকর : রবির প্রভাবে জাতকের বড় কাজের জন্য সরকারি উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ ঘটবে। উৎকোচ প্রদান করবেন না।
কুম্ভ : অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শীর কুনজরে পড়তে পারেন। বয়স্ক কোনো মহিলা স্পাতে কাজ করে সহজ আয়ের পথ বাতলাতে পারে।
মীন : প্রেমিক-প্রেমিকারা একে অন্যের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করবেন না। যেকোনো সিদ্ধান্ত পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করুন।
