ভোট কেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০২:৫০ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় তৈরি এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ৩নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রবিন (২৮) সোনাইমড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন ৪০০ গজ দক্ষিণ পাশে মোটরসাইকেল আরোহী রবিনকে তল্লাশি করে পুলিশ।

একপর্যায়ে মোটরসাইকেল আরোহী রবিন দৌড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম যুবককে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত