বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। গতকাল বুধবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালকবৃন্দ, আনসার-ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও পরিচালক (উন্নয়ন), সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাবেশ কুচকাওয়াজের জন্য আসা সব স্তরের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার এবং বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা। বিজ্ঞপ্তি
