পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চতুর : গয়েশ্বর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০২:৪৮ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অত্যন্ত চতুর। অনেক কথা বলেন তিনি।’ গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে ‘ফেলানী এবং সীমান্ত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চতুর। তিনি অনেক কথা বলেন। মানুষে বুঝে না। আর তার কথাবার্তায় কখনো কখনো মনে হয় তার চিন্তাভাবনা এবং মস্তিষ্কের ভারসাম্য কতটুকু আছে, ভারসাম্যহীন কি না!’

তিনি বলেন, ‘একাত্তর টিভিতে পররাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্য শুনেছি। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে বলছেন, তাদের ওখানে অনেক হয়, এটি হয়, সেটি হয়। প্রতি বছর পুলিশ দ্বারা কিছু লোক নিখোঁজ ও উধাও হয়। এটি বাংলাদেশে যেমন ঘটে, আমেরিকাতেও তেমন ঘটে।’

গয়েশ্বর বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলব আপনার এই উপলব্ধি থেকে যে অপরাধে আপনারা অপরাধী, সেই অপরাধে আপনি আমেরিকাকে অপরাধী করছেন। ভালো কথা। আমেরিকা তো আপনাদের সাতজনকে নিষেধাজ্ঞা দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত