মিথিলাকে আর কত উপেক্ষা করবেন সৃজিত?

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭:০৫ পিএম

বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম ও সংসার অনেক দিনের। এর মধ্যে অনেক কাজও করছেন সৃজিত। তবে এর কোনোটায় দেখা যাচ্ছে না মিথিলাকে। 

যদিও মিথিলা এর মধ্যে হইচই ওটিটি প্ল্যাটফর্মের একটি সিরিজে কাজ করবেন বলে জানা গেছে। 

তাহলে সৃজিতের নির্মিত সিরিজ বা সিনেমায় কবে দেখা যাবে মিথিলাকে?

সে প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেননি সৃজিত। যদিও তার হাতে বাংলা-হিন্দি মিলিয়ে অনেকগুলো ওয়েব সিরিজ ও সিনেমার কাজ। মিথিলাকে এর কোনোটাতে না নেয়ায় প্রশ্ন ওঠা স্বাভাবিক। 

তাকে সেই প্রশ্নই করেছে আনন্দবাজার। 

সেখানে পরিষ্কার কোনো জবাব দিতে পারেননি এ জনপ্রিয় নির্মাতা। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত নিজের কাজের ফিরিস্তি দেন।  
এ নির্মাতা বলেন, এ বছর দুটো হিন্দি ছবির কথা হয়েছে। এ ছাড়া ‘এক্স ইকোয়াল্স টু প্রেম’, ‘অতি উত্তম’ আছে। ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ এ বার স্ট্রিমিং হওয়ার কথা। আর জুন-জুলাই নাগাদ ‘লহ গৌরাঙ্গের নাম রে’ শুরু করব। 

সৃজিত কি এ বার মুম্বইতেই বেশি থাকবেন-এমন প্রশ্নে তিনি বলেন, তা কেন? বাংলায় তো প্রচুর কাজ! তবে আমি এখন ভাবি না যে, মুম্বই ইন্ডাস্ট্রি মানেই আলাদা একটা জায়গা। আর বাকি ভারত আলাদা ইন্ডাস্ট্রি। বিষয়টা তেমন আর নেই। সবই ভারতের ভাষা। সবটাই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। আগে বাংলায় কাজ করতাম। এখন হিন্দিতে করছি। এখন তো মালয়ালমে সবচেয়ে ভাল ছবি হচ্ছে। সুযোগ এলে সেখানেও কাজ করব। ইংরিজিতে ছবি তৈরির ইচ্ছে আছে। অডিও ভিস্যুয়াল মিডিয়ামকে ভাষা দিয়ে আর আটকানো যায় না।

মিথিলাকে কবে পরিচালনা করবেন- এ প্রশ্নের জবাবে সৃজিত বলেন, সে রকম চরিত্র পেলেই করব। ও তো কাজ করছেই। মিথিলার উপযুক্ত চরিত্র থাকলে নিশ্চয়ই নেব। শ্যুটিং ফ্লোরে মিথিলার সঙ্গে দেখাও হয়ে যাবে।

বর্তমানে তিনি ও মিথিলার মেয়ে আয়ারা করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত