মালয়েশিয়ায় হতে যাওয়া ২০২২ আইসিসি কমনওয়েলথ গেমস বাছাইয়ের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমের।
টি-টোয়েন্টিতে সালমা খাতুনের স্থলাভিষিক্ত হওয়া নিগার সুলতানাকে অধিনায়ক রেখে শুক্রবার স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়েতে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব চলাকালীন টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের পর শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশের সাবেক অধিনায়ককে বাদ দেওয়া হয়েছে।
২০১১ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাহানারার। সীমিত ওভারের এই ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৪০ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।
মূল দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জাহানারাকে। যেখানে আছেন অফ-স্পিনার খাদিজা-তুল কুবরা ও নুজহাত তাসনিয়া।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামিমিা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুরশিদা খাতুন, নাহিদা আখতার, শারমিন আখতার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আখতার মেঘলা, সুরাইয়া আজমিম
স্ট্যান্ড বাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল কুবরা
