দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীর দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৪০তম বার্ষিক সম্মেলন হবে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি। গতকাল রবিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর বার্ষিক সম্মেলনের মাধ্যমে সন্ধানী পরিচালনার জন্য এক বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়। ষাণ¥াসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি সন্ধানী কেন্দ্রীয় পরিষদের (২০২০-২১ সেশন) আয়োজনে এবং সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় সন্ধানীর ৪০তম বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় সভাপতি লুৎফর রহমান মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমান সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২০-২১) সেশন ওই অসাংবিধানিক সম্মেলন এবং গঠিত অসাংবিধানিক কমিটিকে কেন্দ্রীয় পরিষদসহ সংগঠনের অধিকাংশ ইউনিট বয়কট ঘোষণা করেছে। আমরা তাদের আইনি নোটিস পাঠিয়েছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
