বাউবি

কম্পিউটার সায়েন্সে ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:১৮ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগামের ২০২০-২১ শিক্ষাবর্ষের লিখিত ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি ২০২২ বিকাল ৩টায় বাউবি’র ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাউবি, ৪/ক- ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত  admission.bousst.edu.bd. ঠিকানা থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। রবিবার বাউবির জনসংযোগ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত