চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একতা বাজারে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. সেলিম (৪৫), মো. মোরশেদ (৩৮) ও মো. হাবিব (২৬)।
গতকাল রবিবার বিকেলে চান্দগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি (তদন্ত) জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার সময় শনিবার রাত সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি গোলাকার চরকা, নগদ ৯৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর গতকাল আদালতে পাঠানো হয়।
