উন্নয়ন নয়, ২০২২ সাল হবে ঋণের মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সহযোদ্ধা সহমর্মী জাতীয়তাবাদী অনলাইন অ্যাকটিভিস্টদের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এম এম ওবায়দুল রহমান, কামরুল হাসান শাহীন, তনিয়া সোমা ও শান্ত ইসলাম জুম্মনসহ সংগঠনটির প্রয়াত সহকর্মীদের স্মরণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘গত শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। আমি বলতে চাই, এই উন্নয়নের ধারায় জনগণ এবং দেশ আরও কত প্রতারিত হবে? আরও কত নিঃস্ব হবে? আর আপনি (প্রধানমন্ত্রী) কি জানেন, আজকে যে সন্তানটি জন্মলাভ করছে, ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মলাভ করছে! আপনি উন্নয়নের কথা বলেন।’
