যৌন হয়রানি রোধে নির্দেশনা

বাস্তবায়নে কী পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০২:০৭ এএম

শিক্ষাঙ্গনসহ দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধে এক যুগের বেশি সময় আগে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছেÑসেটা জানতে চেয়েছে হাইকোর্ট। আদেশের তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিবকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে আসকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান শাহীন ও সৈয়দা নাসরিন।

কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধের নির্দেশনা চেয়ে ২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে করা একটি রিট আবেদন করা হয়। শুনানি নিয়ে ২০০৯ সালের ১৪ মে এক রায়ে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটিসহ বেশকিছু নির্দেশনা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত