ডব্লিউএইচও

কভিডকে সাধারণ ফ্লু বিবেচনার সময় এখনো আসেনি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০২:১৪ এএম

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ইউরোপের অর্ধেক মানুষকে আক্রান্ত করার পথে রয়েছে। তবে এটিকে সাধারণ ফ্লু ভাইরাসের মতো অসুস্থতা বিবেচনার সময় এখনো আসেনি বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২২ সালের প্রথম সপ্তাহে অঞ্চলটিতে ৭০ লাখের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা তার আগের দুই সপ্তাহের তুলনায় দ্বিগুণ। তিনি বলেন, ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পূর্বাভাস হলো এই হারে আক্রান্ত হতে থাকলে আগামী ৬ থেকে ৮ সপ্তাহে অঞ্চলটির অর্ধেক জনগোষ্ঠী ওমিক্রনে আক্রান্ত হবে। ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশের মধ্যে ৫০টিতে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী আছে।

তবে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে, ওমিক্রন ফুসফুসের চেয়েও শ্বাসযন্ত্রের ওপরের অংশকেই বেশি আক্রান্ত করছে, এতে আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এর উপসর্গ মৃদু হচ্ছে। তবে এটি প্রমাণে আরও গবেষণা প্রয়োজন বলে সতর্ক করে দিয়েছে ডব্লিউএইচও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত