আজ শুরু ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:২৬ এএম

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের লেনদেন আজ রবিবার থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রথমে বৃহস্পতিবার থেকে লেনদেন শুরুর কথা বলা হলেও পরে তা রবিবার থেকে শুরুর কথা জানানো হয়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার গত সোমবার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসইতে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে এবং কোড হবে টঘওঙঘওঘঝ। কোম্পানি কোড হবে ২৫৭৫৩। আইপিওতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার ১০ টাকায় বিক্রি হয়। গত বছরের ২৪ জুন ১৯ কোটি টাকার বেশি সংগ্রহের অনুমোদন পায় সাধারণ বীমা খাতের কোম্পানিটি। আইপিও আবেদন চলে ২৬ থেকে ৩০ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত