বরগুনায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ, বিক্রি দেড় লাখ টাকায়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম

বরগুনায় গভীর সাগরে জেলেদের জালে ধরা পড়া ৭ মণ ওজনের শাপলা পাতা মাছটি নিলামে ১ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার সকালে বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি কেনেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে একজন পাইকার।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু জানান, গভীর সাগরে অন্য মাছের সঙ্গে একটি শাপলাপাতা মাছ জালে ধরা পড়ে। পরে মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্যে নিলামে ডাকা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত