৯০ বছর বয়সে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন কুমিল্লার আইনজীবী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৮:৪৫ পিএম

৯০ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন।

সোমবার দুপুরে বিয়ে করেন এই প্রবীণ আইনজীবী।

ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি নির্বাচিত হন। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালী পট্টিতে। তার বয়স ৪০ বছর। 

পরিবার সূত্র জানিয়েছে, নিঃসঙ্গতা বোধ থেকেই তিনি বিয়ে করেছেন। বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন।

ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী বলেন, সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত