নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার মদনপুরের ‘গাজী পেপার মিলসে’ দুদিন আগে গরম পানিতে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চারজনের কাউকেই বাঁচানো গেল না।
সর্বশেষ শাহিন মিয়া (৩২) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তিনিও মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার প্রথম প্রহরে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের পর গরম পানিতে দগ্ধ চার শ্রমিককে ঢাকায় আনা হয়। এরপর একে একে সবারই মৃত্যু হয়।
