হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা: তিতুমীর কলেজের ২ ছাত্রকে মারধর করে মানিব্যাগ লুট!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০:০৫ পিএম

হাফ ভাড়াকে কেন্দ্র করে তিতুমীর কলেজের দুই শিক্ষার্থীকে মনজিল পরিবহনের একটি বাসের চালক ও হেলপার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ছাত্রদের মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়েছে তারা। 

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে মঞ্জিল পরিবহনের ৮-৯টি বাস আটকে রেখে বিক্ষোভ মিছিল করে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, সকালে সংবাদ পাওয়ার পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করেন। পরে মালিকপক্ষকে ডেকে এনে ছাত্রদের সঙ্গে বৈঠকে বাসানো হয়। দীর্ঘ বৈঠকে পর সন্ধ্যার দিকে উভয়ের মধ্যে সমঝোতার পর বাসগুলো ছেড়ে দেয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী কাচাঁবাজারের সামেন নাহিদ ও দূর্জয় নামে তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী খিলগাঁও যাওয়ার জন্য বাসে উঠেন। এ সময় বাসের সহকারী ভাড়া চান। পরে তারা স্টুডেন্ট বলে হাফ ভাড়া দিতে চান। এ নিয়ে ছাত্রদের সঙ্গে বাসের হেলপার ও বাসচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। হাফ ভাড়া না নিয়ে উল্টো তাদের মারধর করে মনজিল পরিবহনের বাসটি ঘাড় ধাক্কা দিয়ে তাদের নামিয়ে দেয় চালক ও হেলপার। পুরো ভাড়া না দেয়ায় তাদের হাত ঘড়ি ও মানিব্যাগও ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর দুই শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাসে ফিরে আসেন। তাদের সহপাঠী ও অন্য শিক্ষার্থীদের ঘটনা জানান। এ ঘটনার পর ওই রুটে চলাচল করা মনজিল পরিবহনের ৭/৮টি বাস আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দাবি,ওই চালক-হেলপারকে ঘটনাস্থলে আনতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। মানিব্যাগ ও হাতঘড়ি ফিরিয়ে দিতে হবে। হামলাকারী চালক-হেলপারের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ পদক্ষেপ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত