ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সায়েম ট্রেডার্স হিশাম ট্রেডার্সের কাছে ৫% কারবারি বাট্টায় ৩০০০০ টাকার পণ্য বিক্রয় করেন। বিক্রয় শর্ত ৩/১৫, নিট ৪০।
১. উদ্দীপকের বিক্রয় শর্তে উল্লিখিত বাট্টা কোন ধরনের?
ক. বিক্রয় বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. প্রদত্ত বাট্টা ঘ. ক্রয় বাট্টা
২. যদি হিশাম ট্রেডার্স ১০ দিনের মধ্যে তার দেনার টাকা পরিশোধ করেন তাহলে কত টাকা বাট্টা পাবেন?
ক. ৮৫৫ টাকা খ. ৯০০ টাকা
গ. ১৪২৫ টাকা ঘ. ১৫০০ টাকা
৩. কোন বইকে অন্তর্মুখী ফেরত জাবেদা বই বলা হয়?
ক. ক্রয় জাবেদা খ. বিক্রয় জাবেদা
গ. ক্রয় ফেরত জাবেদা ঘ. বিক্রয় ফেরত জাবেদা
৪. অফিস সরঞ্জাম হিসাবের মধ্যে অন্তর্ভুক্তÑ
র. ক্যালকুলেটর ও স্ট্যাপলার রর. প্রিন্টার ও কম্পিউটার
ররর. এসি ও রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. কোনো খরচ প্রদানের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ডেবিট হবেÑ
ক. ওই ব্যক্তির নাম খ. খরচের নাম
গ. পাওনাদার হিসাব ঘ. দেনাদার হিসাব
৬. বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ ৫০০০ টাকা। এর জাবেদা হবেÑ
ক. পণ্য বিতরণ হিসাব ডেবিট ৫০০০
বিজ্ঞাপন হিসাব ক্রেডিট ৫০০০
খ. পণ্য বিতরণ হিসাব ডেবিট ৫০০০
ক্রয় হিসাব ক্রেডিট ৫০০০
গ. বিজ্ঞাপন হিসাব ক্রেডিট ৫০০০
ক্রয় হিসাব ক্রেডিট ৫০০০
ঘ. বিজ্ঞাপন হিসাব ডেবিট ৫০০০
পণ্য বিতরণ হিসাব ক্রেডিট ৫০০০
৭. অগ্রিম মজুরি প্রদান ৫০০০ টাকা। এ লেনদেনটি নিম্নের কোন জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক. সংশোধনী জাবেদা খ. সমন্বয় জাবেদা
গ. সমাপনী জাবেদা ঘ. প্রারম্ভিক জাবেদা
৮. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. নগদে বিক্রীত পণ্য ফেরত খ. বাকিতে বিক্রীত পণ্য ফেরত
গ. নগদে পণ্য বিক্রয় ঘ. বাকিতে পণ্য বিক্রয়
৯. বেতন বকেয়া রয়েছে ২০০০ টাকা। এখানে ডেবিট হবেÑ
ক. বেতন হিসাব খ. নগদান হিসাব
গ. বকেয়া বেতন হিসাব ঘ. পাওনাদার হিসাব
১০. বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ-পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য কোন জাবেদা করা প্রদান করা হয়?
ক. প্রারম্ভিক জাবেদা খ. সমাপনী জাবেদা
গ. সমন্বয় জাবেদা ঘ. সংশোধনী জাবেদা
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘স্বপ্না ট্রেডার্স’-এর হিসাবরক্ষক পুরাতন আসবাবপত্র বিক্রয়কে ভুলবশত বিক্রয় হিসাব দ্বারা ক্রেডিট করেছেন।
১১. উপর্যুক্ত লেনদেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. সমন্বয় জাবেদা খ. সমাপনী জাবেদা
গ. প্রারম্ভিক জাবেদা ঘ. সংশোধনী জাবেদা
১২. উদ্দীপকের ভুল সংশোধনে কোন জাবেদা দাখিলাটি সঠিক?
ক. বিক্রয় হিসাব ডেবিট
আসবাবপত্র হিসাব ক্রেডিট
খ. আসবাবপত্র হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
গ. নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
ঘ. বিক্রয় হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
১৩. জাবেদার দাখিলা প্রণয়ন করা হয় কখন?
ক. লেনদেনের চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে
খ. পণ্য বা সেবা সরবরাহের ফরমায়েশ পাওয়ার সঙ্গে সঙ্গে
গ. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে
ঘ. পণ্যদ্রব্য সরবরাহ করার পর
উত্তর
১. গ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. গ
