হিলিতে দুদিন ধরে সূর্যের দেখা নেই

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১০:৫০ পিএম

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরের হাকিমপুরের হিলি। দুদিন ধরে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। সারা দিন আকাশ কুয়াশাচ্ছন্ন। সড়ক ও বাজারে মানুষের চলাচল অনেকটা কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষজন তেমন একটা ঘর থেকে বের হচ্ছে না। সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে তীব্র শীতে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বয়স্ক ও শিশুরাও শীতে কষ্ট পাচ্ছেন।

হিলি বাজারে ভ্যানচালক সবুজ হোসেন বলেন, ‘ঠান্ডার মধ্যে ভ্যান চালানোয় জ্বর-সর্দি লেগেই আছে। আর যাত্রীও কম।’

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘দিনাজপুর অঞ্চলে আজ (গতকাল) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলমান মৃদু শৈত্যপ্রবাহটি দূরীভূত হয়েছে, ফলে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতে কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তখন শীতের মাত্রাও বাড়তে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত