মা মরার আগে বলেছেন, বিয়ে লাগবে না; শিল্পী সমিতি নিয়েই থাক: জায়েদ খান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

জায়েদ খান বলেছেন, মা মারা যাওয়ার আগে রাজারবাগ হাসপাতালে বলে গেছে আমাকে, তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাক।

তিনি বলেন, আমার কাছে এইটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, এই জন্য এতো শত্রু। যে সমিতিতে আমি এসে দেখছি নিজের টাকা দিয়ে গেটের ফ্ল্যাক্সের চা খেতে হয়, এখন সেখানে দুইটা কফি মেশিন থাকে। তিনটা ফ্রিজ সমিতিতে, একুশটা লাইট জ্বলে। এগুলা শিল্পী সমিতিতে আমরা করেছি।

তিনি বলেন, এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি। করোনাকালে যখন লকডাউন ছিল এফডিসির ১১ টা কুকুর আছে, না খেয়ে না খেয়ে শুকিয়ে গেছিল। সেই কুকুরগুলোকেও রান্না করে করে খাইয়ে বাঁচিয়েছি আমি আর জয় প্রতিদিন।

তিনি বলেন, যদি একটা কথাও মিথ্যে বলে থাকি, আমার বাবা-মা কবরে তাদের আত্মা কষ্ট পাবে। জীবনটা দিয়ে দিছি শিল্পীদের জন্য। বিনিময়ে আজকে অবহেলা, মানুষের গালি, আমাকে খুনি সাজানো হচ্ছে একটা নির্বাচনকে ঘিরে। আমার বোন, যার কাছে আমি মানুষ হয়েছি, ক্যানসারের রোগী। সেই বোন আমাকে বলল, ভাই তুমি এখান থেকে ফিরে আসো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত