শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:৫০ এএম

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে অব্যাহত শ্রমিক বিক্ষোভের কারণে একটি মোজা তৈরির কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা উল্লেখ করে গতকাল রবিবার সকালে কারখানাটির মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল সাভারের ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জ পাড়া এলাকার হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানি লিমিটেড নামক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় এক হাজার শ্রমিক চায়না মালিকানাধীন হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানি লিমিটেড কারখানায় মোজা তৈরির কাজ করেন। শনিবার থেকে কারখানার সকল শ্রমিক একযোগে কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় মালিকপক্ষ কোনো সমাধানে না এসে রবিবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস টাঙিয়ে দিয়েছে।

শ্রমিকরা সকালে কারখানায় এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিলে সবাই বাড়ি ফিরে যান।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত