চট্টগ্রাম কাস্টমস নিলামে উঠছে ৭২ লট পণ্য

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৪৯ এএম

নতুন বছরের দ্বিতীয় নিলামে ৪৯৩ টন রসুনসহ ৭২ লট পণ্য তুলছে চট্টগ্রাম কাস্টমস। বন্দর দিয়ে আমদানিকৃত এসব পণ্য দীর্ঘদিন খালাস না হওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে কাস্টমস। আগামী ১ ফেব্রুয়ারি পণ্যগুলো নিলামে তোলা হবে। গত রবিবার বছরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম কাস্টম হাউগের উপ-কমিশনার (নিলাম শাখা) আলী রেজা হায়দার জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে হবে। ১ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় দরপত্র বাক্স খোলা হবে।

নিলাম অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন কাস্টমসের পক্ষে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশনের ম্যানেজার (নিলাম শাখা) মোহাম্মদ মোরশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত